২৩ এপ্রিল ২০১১ - ১৯:৩০

মার্কিন সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, ইরাকে মার্কিন বাহিনী’র দুই সেনা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গতকাল (২৩শে এপ্রিল) মার্কিন সামরিক বাহিনী’র পক্ষ হতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনী’র দুই সেনা নিহত হয়েছে।

ইতিপূর্বে মার্কিন সামরিক বাহিনীর চীফ মাইকেল মুলেন ঘোষণা করেছিলেন যে, মার্কিন সামরিক বাহিনী ইরাকে অবস্থানের তারিখ নবায়ন করার বিষয়ে ইরাক কর্তৃপক্ষ কোন আবেদন জানায় নি।  

চলতি বছরের শেষ নাগাদ মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ইরাক হতে সৈন্য প্রত্যাহারের কথা ছিল। কিন্তু তারা তাদের চুক্তির মেয়াদ পার হওয়ার পর ইরাকি কর্তৃপক্ষ কর্তৃক তারিখ নবায়নের আবেদন না জানানো সত্ত্বেও এদেশ হতে সৈন্য প্রত্যাহার না করার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ইরাকে হামলার পর হতে এ পর্যন্ত ইরাকে বিভিন্ন হামলায় মার্কিন সামরিক বাহিনী’র শত শত সদস্য নিহত হয়েছে।#